উত্তরায় গার্মেন্টস ব্যবসার আড়ালে ফেনসিডিল বিক্রি, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৭, ১৩:৫৩আপডেট : ০২ মার্চ ২০১৭, ১৪:০২

গ্রেফতার রাজধানীর উত্তরা থেকে গার্মেন্টস ব্যবসার আড়লে ফেনসিডিল বিক্রির অপরাধে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ফেনসিডিল এবং ফেনসিডিল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- আনোয়ার (৩০) ও শরিফুল (২৬)।

র‌্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, উত্তরার ৬ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ৪১ নম্বর বাসার নিচ তলা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৮শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়া ফেনসিডিলের পুরাতন বোতন উদ্ধার করা হয়েছে। যেগুলো একটি বোতলের ফেনসিডিল তিনটি বোতলে ঢেলে বাজারজাত করতো।

র‌্যাব-১ উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কাজী মো. শোয়াইব বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ওই বাসায় অভিযান চালিয়ে আনোয়ার ও শরিফুলকে গ্রেফতার করা হয়। তারা ওই বাসাতেই গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে ভাড়া নিয়েছিল। গার্মেন্টেসের বিভিন্ন পণ্য সরবরাহ করার আড়ালে তারা মূলত ফেনসিডিলের ব্যবসা করতো।’

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া আনোয়ারের বাড়ি জয়পুরহাটে। তিনি সেখান থেকে ট্রেন বা অন্য কোনও মাধ্যমে ফেনসিডিলের বড় বড় চালান ঢাকায় নিয়ে আসতেন। তিনি একেবারে ৪/৫ হাজার বোতল ফেনসিডিল নিয়ে আসতেন। গত দুই বছর ধরে তিনি উত্তরায় এ ব্যবসা চালিয়ে আসছেন। তার সহযোগী একটি বড় চক্র জয়পুরহাটে থাকে। তাদের গ্রেফতার করতে অভিযান চলছে।

/এনএল/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম