সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের মূর্তি না সরালে আন্দোলনের দাবানল জ্বলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৭, ১৭:১৮আপডেট : ০৩ মার্চ ২০১৭, ১৭:২৭

শুক্রবার বায়তুল মোকাররমে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মিছিল জাতীয় ঈদগাহ ঘেঁষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে লেডি মূর্তি স্থাপন করে মুসলিমদের নামাজ বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে। জাতীয় ঈদগাহ’র সম্মান রক্ষার্থে অবিলম্বে মূর্তি অপসারণ করুন।অন্যথায় কঠোর আন্দোলন গড়ে উঠলে সরকারের আখের রক্ষা হবে না।আন্দোলনের দাবানল জ্বলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। শুক্রবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি অপসারণের দাবিতে ১৮ মার্চ গণসমাবেশ, ২১ এপ্রিল জাতীয় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, ‘৯২ ভাগ মুসলমানের দেশে সর্বোচ্চ বিচারালয় প্রাঙ্গণে গ্রিক দেবীর মূর্তি স্থাপন করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত করা হয়েছে।’

মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী আরও বলেন, ‘প্রধান বিচারপতি মূর্তি স্থাপন করে মুসলমানদের হৃদয়ে আঘাত করায়, তার অপসারণ দাবি করছি। সুপ্রিম কোর্টের ইতিহাসে মূর্তি নেই এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অতীতে কোনও মূর্তি ছিল না। কিন্তু হঠাৎ করে কিভাবে এবং কারা এই গ্রিক মূর্তি স্থাপন করে বাংলাদেশে নতুন করে সাম্প্রদায়িক হাঙ্গামা লাগাতে চায়? তাদের খুঁজে বের করতে হবে। অন্যথায় সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে উঠবে।’

সভাপতির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ‘সরকারের কতিপয় মন্ত্রী, অ্যাটর্নি জেনারেলসহ অনেকে মূর্তির পক্ষে অবস্থান নেওয়ায়, মৃত্যুর পর তাদের জানাজা কোনও মুসলমান পড়বে না। তাদের সঙ্গে কেউ আত্মীয়তা করবে না। ভবিষ্যতে কেউ মূর্তির পক্ষে অবস্থান নিলে তাদেরও কেউ জানাজা পড়বে না।’

দলটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব  মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ।

/সিএ/এপিএইচ/ 

 আরও পড়ুন: পরিবহন ধর্মঘটে শাজাহান খানের ভূমিকা: লাভ-ক্ষতির হিসাব কষছে আ. লীগ

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম