রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে চাচা-ভাতিজা আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৭, ২২:৪৪আপডেট : ০৩ মার্চ ২০১৭, ২২:৪৪

ঢামেকে চিকিৎসাধীন (বাঁ থেকে) সামছুল হক ও আলামিন রাজধানীর মোহাম্মদবাগের কদমতলীতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন দুই ব্যক্তি। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। দুজনই এখন ঢাকা মেডিক্যাল হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা গুরুতর।

জানা গেছে, চাচা সামছুল হকের (৬২) বুকের বাঁ-পাশে এবং ভাতিজা আলামিনের (১৮) দুই পায়ে গুলি লেগেছে। শুক্রবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সামছুল হকের বাসার পাশে এ ঘটনা ঘটে। বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি চার অজ্ঞাত হামলাকারী এসে দুই জনকে গুলি করেছে। বিস্তারিত জানতে আমরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছি।’

আহতদের দাবি, কদমতলীর চিহ্নিত মাদক ব্যবসায়ী বিল্লালের ছোট ভাই ইমরানের নেতৃত্বে চার দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি চালায়। ক’দিন আগে রাস্তার পাশে মাদক বিক্রি করতে সামছুল হক ও আলামিনের বারণ করায় তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে বিল্লাল। এরই জেরে তারা গুলিবিদ্ধ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

/আরজে/এমএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম