রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে ৪৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার সন্ধ্যায় ধানমণ্ডিতে অভিযান চালিয়ে ১২ পাউন্ড বিষাক্ত সাপের বিষ উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, ‘বুধবার দুপুর সাড়ে ১২টায় মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
/এনএল/এসএনএইচ/








