অর্থ আত্মসাৎ ও হত্যাচেষ্টা মামলায় টিভি কর্মকর্তা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৭, ০০:৩৭আপডেট : ১০ মার্চ ২০১৭, ০১:৪৬

জিনাত জেরিন আলতাফ অর্থ আত্মসাৎ, হত্যাচেষ্টা ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন বেসরকারি টিভি চ্যানেল এসএ টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান জিনাত জেরিন আলতাফ। তাকে এখন ধানমন্ডি থানার হাজতে রাখা হয়েছে।
জানা গেছে, আদালতে রওনক ওরফে মমিন নামে এক ব্যক্তির দায়ের করা মামলার ওয়ারেন্টের ভিত্তিতে ধানমন্ডি ৬ নম্বরের বাসা থেকে জিনাত জেরিন আলতাফকে গ্রেফতার করা হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে শুক্রবার (১০ মার্চ) আদালতে পাঠানো হবে।
এসএ টিভির প্রতিষ্ঠালগ্ন থেকে এতে কর্মরত আছেন জিনাত জেরিন আলতাফ। এর আগে তিনি বেসরকারি আরেক চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চাকরি করতেন।
/এনএল/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম