ফেব্রুয়ারি মাসের সেরা প্রতিবেদক শফিক, মানজুর, তুহিন ও মনোজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৭, ২০:১৩আপডেট : ১১ মার্চ ২০১৭, ২০:১৭

ফেব্রুয়ারি মাসের সেরা চার প্রতিবেদক শফিকুল ইসলাম, মাহমুদ মানজুর, মনোজ সাহা ও আহাদ চৌধুরী তুহিন বাংলা ট্রিবিউনে তথ্যসমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনের জন্য ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের সেরা চার প্রতিবেদকের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন- সিনিয়র রিপোর্টার শফিকুল ইসলাম, বিনোদন ইনচার্জ মাহমুদ মানজুর, ভোলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন ও গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহা।
বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল চার ক্যাটাগরিতে সেরা চার প্রতিবেদকের নাম ঘোষণা করেছেন। ভালো কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে প্রতি মাসে এ ধরনের পুরস্কার দিয়ে থাকে বাংলা ট্রিবিউন।
১৮ ফেব্রুয়ারি প্রকাশিত ‘আনন্দবাজারকে ফারুকীই জানান- ‘ডুব’ হুমায়ূনের জীবন থেকে নেওয়া’ শিরোনামে প্রতিবেদনের জন্য সেরা প্রতিবেদক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন বিনোদন ইনচার্জ মাহমুদ মানজুর।
ব্রেকিং ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সিনিয়র রিপোর্টার শফিকুল ইসলাম। ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত ‘প্রধানমন্ত্রী অনুতপ্ত!’ শিরোনামের প্রতিবেদনের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।
৩ ফেব্রুয়ারি প্রকাশিত ‘ঘরের চাল আছে তো বেড়া নাই, বেড়া আছে তো দরজা নাই’ শিরোনামের প্রতিবেদনের জন্য সারাদেশ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ভোলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন।
গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহা সর্বাধিক পঠিত ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন। ২৯ জানুয়ারি প্রকাশিত ‘প্রধানমন্ত্রীকে বহনকারী ভ্যান যাচ্ছে জাদুঘরে, ভ্যান চালক বিমানবাহিনীতে’ প্রতিবেদনের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।

আরও পড়ুন-
মিজারুল কায়েস ও তার কূটনৈতিক সাফল্য

‘মানব পাচারের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত’

/সিএ/জেএইচ/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম