সেনানিবাস এলাকা থেকে অপহৃত তরুণকে ধানমন্ডিতে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৭, ২১:৩৩আপডেট : ১১ মার্চ ২০১৭, ২১:৩৩

অপহরণ

সেনানিবাস এলাকা থেকে অপহৃত তরুণ এএসএম রওনাকুর সালেহীন শুভকে (১৮) রাজধানীর ধানমন্ডি থেকে উদ্ধার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডির ৪ নম্বর রোডে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে র‌্যাব-১।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধুরিতা ভবনের ১১ ডি নম্বর ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন শুভ। শুক্রবার (১০ মার্চ) সকাল ৮টার দিকে ঢাকা সেনানিবাস এলাকা থেকে অপহৃত হন তিনি। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় মেরে ফেলার হুমকি দেয়।

বিষয়টি পরিবারের পক্ষ থেকে র‌্যাবকে জানানো হলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, শুভ ধানমন্ডির ৪ নম্বর রোড এলাকায় রয়েছেন। সন্ধ্যার মধ্যেই র‌্যাব ওই এলাকায় উপস্থিতি বাড়ায়। অপহরণকারীরা টের পেয়ে শুভকে ওই রোডের মাথায় ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে উদ্ধার করে তাকে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শুভর বিস্তারিত পরিচয় দেয়া হয়নি।

/জেইউ/এমএ

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম