রাজধানীর গুলিস্তানে বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। রবিবার (১২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।
নিহত ওই নারীর নাম শিরিন আক্তার (৪৮)। তিনি ঢাকা জেলার ধামরাইলের ছোট নান্দাইল গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। শিরিন অ্যাকমি ফার্মাসিটিক্যালস-এ চাকরি করতেন।
পুলিশ জানায়, গোলাপ শাহ মাজারের সামনে রাস্তা পারাপারের সময় শিরিন আক্তারকে ইটিসিএল পরিবহণের একটি বাস চাপা দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইটিসিএলের ওই বাস আটক করা হয়েছে। লাশ এখন ময়না তদন্তের জন্য ঢামেকের মর্গে রয়েছে।
/এআইবি/এমএ/








