রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় দুর্বৃত্তরা এক পুলিশ সদস্যকে কুপিয়েছে। তার নাম অলি উল্লাহ (২৭)। রবিবার মধ্যরাতে সোয়ারিঘাট এলাকায় তিনি হামলার শিকার হন।
কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই আবু তালেব একথা জানিয়েছেন। তিনি জানান, অলি উল্লাহ ঢাকা কোর্টে কর্মরত। তিনি রাতে কামরাঙ্গীর চর থানায় কোর্টের ডাকবিলি করে ফিরছিলেন। তখন ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। তার পিঠে ছুরির আঘাত লেগেছে। এই ঘটনায় তিনজন আটক আছে বলেও জানান তিনি।
আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে মিডফোর্ট হাসাপাতালে নেওয়া হয়। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
/এআরআর/এসটি/








