মুন্সীগঞ্জের দোহারে চারশ শতাধিক শিক্ষকের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’বই বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষকদের এ বই দেওয়া হলো।
বঙ্গবন্ধু পরিষদ জাপান শাখার সভাপতি শেখ এমদাদের ব্যাক্তিগত উদ্যোগে রবিবার (১২ মার্চ) বইগুলো বিতরণ করা হয়।
দোহারে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে এ বই বিতরণ করা হয়। এর আগে শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষাসচিব এন আই খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর প্রতীক কর্নেল (অব.) সাজ্জাদ জহির।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সম্পাদনায় ২০১২ সালে ‘অসমাপ্ত আত্মজীবনী’বইটি প্রকাশিত হয়। এখন পর্যন্ত আরবি, উর্দু, চাইনিজ,ইংরেজি ও জাপানি মোট পাঁচটি ভাষায় বইটি অনুদিত হয়েছে।
/এসটি/








