পল্লবীতে বাসচাপায় নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৭, ২২:১৪আপডেট : ১৪ মার্চ ২০১৭, ২২:১৬

বাসচাপা রাজধানীর পল্লবীতে বাসচাপায় মাকসুদুর রহমান (২৯) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করেছে পুলিশ।

নিহত মাকসুদ ভোলা জেলার দৌলতখান উপজেলার ছোটধলি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি কাওরানবাজারে একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন। তিনি কালশী আদর্শনগর এলাকার গার্মেন্টের পেছনে একটি বাসায় ভাড়া থাকতেন।

পল্লবী থানার এসআই আশরাফ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, কালশী মোড়ের পুলিশ চেকপোস্টের সামনে রাস্তা পারাপারের সময় ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাকসুদুর রহমানকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, এ ঘটনার পরপরই বাসচালক মহরম আলীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এআইবি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম