গার্হস্থ্য অর্থনীতি শিক্ষার্থীদের সমাবেশ বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৭, ২১:৪৯আপডেট : ১৫ মার্চ ২০১৭, ২২:২৪

নীলক্ষেত মোড়ে সড়ক আটকে আন্দোলনে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা (ছবি: ফোকাস বাংলা) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে বৃহস্পতিবার (১৬ মার্চ) সমাবেশ করবেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। সমাবেশ শেষে সংবাদ সম্মেলনে নিজেদের দাবির পেছনের যৌক্তিকতা তুলে ধরবেন তারা। বুধবার (১৫ মার্চ) দুপুরে সড়ক আটকে আন্দোলনের তৃতীয় দিন গার্হস্থ্য অর্থনীতির শিক্ষার্থীরা বৃহস্পতিবারও নীলক্ষেত মোড়ে অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

গত দুই দিনের মতো বুধবারও বেলা সাড়ে ১১টা থেকে প্রায় আড়াই ঘণ্টা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কটি অবরুদ্ধ রেখে বিক্ষোভ করেন গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীরা। এ সময় মিরপুর-আজিমপুর রুটে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী।


নীলক্ষেত মোড়ে সড়ক আটকে আন্দোলনে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা (ছবি: ফোকাস বাংলা) তৃতীয় দিনের কর্মসূচি শেষে আন্দোলনের সমন্বয়কারী শিক্ষার্থী সাবরিন সুলতানা সুমী নূর সাংবাদিকদের বলেন, ‘সরকার ও প্রশাসন ভাবছে, আমরা মেয়ে বলে আন্দোলন ছেড়ে উঠে পড়বো, আমরা ক্লান্ত হয়ে ফিরে যাবো। কিন্তু আগামীকাল (বৃহস্পতিবার) আমরা নতুন উদ্যমে আন্দোলন শুরু করবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
নীলক্ষেত মোড়ে সড়ক আটকে আন্দোলনে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা (ছবি: ফোকাস বাংলা) এদিকে কলেজের অধ্যক্ষ ফাতিমা সুরাইয়া বলেন, ‘শিক্ষার্থীদের দাবির বিষয়টি মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে নিয়েছে। এর অংশ হিসেবে দুটি কমিটিও গঠন করা হয়েছে। কিন্তু মন্ত্রণালয়ের প্রতিবেদন প্রকাশের আগেই শিক্ষার্থীদের এমন আন্দোলনে কমিটি বিরক্ত। কলেজে কিছু সমস্যা আছে মানছি, ইনস্টিটিউট হলেই সেগুলোর সমাধান হয়ে যাবে বিষয়টি কিন্তু এমন নয়।’
নীলক্ষেত মোড়ে সড়ক আটকে আন্দোলনে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা (ছবি: ফোকাস বাংলা) প্রসঙ্গত, গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবিতে ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। গত ১৩ মার্চ থেকে নীলক্ষেতে তারা আন্দোলন করছেন।

/আরএআর/জেএইচ/

সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম