ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই (এবি) বাচ্চু মিয়া জানান, রাত ৯টার দিকে এক দর্শনার্থী বাথরুমে প্রবেশ করে কমোডের পাশে মৃত নবজাতকটিকে পরে থাকতে দেখেন। তিনি কর্তব্যরত আনসার সদস্যদের জানালে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে। পরে খবর পেয়ে ওসি আবুল হাসান ঘটনাস্থলে আসেন। তিনি শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠান।
ওসি আবুল হাসান জানান, ‘নবজাতককে দেখে অপরিপক্ক মনে হয়েছে। একারণেই হয়ত তাকে এভাবে ফেলে যাওয়া হয়েছে।’
/এআইবি/এমএ/








