আত্মঘাতী হামলাকারীর ছিন্নভিন্ন লাশের পাশে যা পড়ে ছিল

আমানুর রহমান রনি
১৭ মার্চ ২০১৭, ২৩:২৩আপডেট : ১৭ মার্চ ২০১৭, ২৩:২৮

হামলাকারীর মরদেহের কাছেই পড়েছিল এই কালো ক্যাপটি

রাজধানীর বিমানবন্দর এলাকার আশকোনায় নির্মাণাধীন র‌্যাব সদর দফতরে আত্মঘাতী জঙ্গি হামলার পর কিছু ছবি প্রকাশ হয়েছে। হামলাকারীর ক্ষতবিক্ষত মরদেহ ছাড়াও চৌবাচ্চার পাশেই ছেড়া পোশাক,একটি কালো ব্যাগ, স্যান্ডেল ও ক্যাপ পড়ে রয়েছে।

ছবিতে দেখা গেছে, আত্মঘাতী হামলাকারীর ছিন্নভিন্ন মরদেহটি র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরের ভেতরে চৌবাচ্চা ও শৌচাগারের মাঝামাঝি পাকা মেঝেতে পড়ে আছে। মরদেহের বামপাশে রয়েছে ছোট্ট একটি কালো ব্যাগ, পরনে ছেড়া কালো প্যান্ট, পায়ের কাছে লাল একটি গামছার মতো কাপড়, পেটের কাছে সাদা চেকশার্টের ছেড়া অংশ, গলায় প্যাচানো রয়েছে টিশার্টের অংশ। এছাড়া মাথার কাছে একটি ক্যাপ পড়ে আছে, আর পায়ের কাছে স্যান্ডেল। মরদেহের দুই-তিন গজ দূরে অর্থাৎ চৌবাচ্চার পশ্চিম কোনে জমে আছে ছোপছোপ রক্ত।

শুক্রবার দুপুর ১ টার দিকে আশকোনার হাজি ক্যাম্প সংলগ্ন র‌্যাবের প্রস্তাবিত ও নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী হামলা চালায় অজ্ঞাত এক যুবক। নির্মাণাধীন সদর দফতরটি বর্তমানে র‌্যাবের ব্যারাক হিসাবে ব্যবহৃত হচ্ছে। প্রায় দুইশ র‌্যাব সদস্য সেখানে থাকেন। সংরক্ষিত এলাকাটির চারপাশেই কংক্রিটের দেয়াল। প্রবেশের জন্য একটি প্রধান ফটক রয়েছে।সেখানে ২৪ ঘণ্টা রয়েছে র‌্যাবের পাহারা। এত নিরাপত্তার পরও সেখানে আত্মঘাতী হামলার পর পুরো এলাকাটি ঘেরাও করে রাখে র‌্যাব। এমনকি ঘটনার পর প্রথমে থানা পুলিশকেও ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। আত্মঘাতী বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থলে যান র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কর্মকর্তারা।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‍নূরে আজম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরে র‌্যাবের নির্মাণাধীন ভবনের মধ্যে আত্মঘাতী হামলা হয়। হামলাকারী নিহত হয়েছে।’ তিনি বলেন, ‘এঘটনায় র‌্যাবের দুই সদস্য  আহত হয়েছেন। ঘটনার পর সেখানে পুলিশ প্রবেশ করতে দেওয়া হয়নি।’

এদিকে বিকাল সাড়ে চারটার দিকে সিআইডির ক্রাইম সিন ভেতরে প্রবেশ করে। তারা আলামত সংগ্রহ করার পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিহত জঙ্গির সুরাতহাল প্রতিবেদন তৈরি করেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) এজাজ শফী।

এরপর সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন আইজিপি একেএম শহীদুল হক ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। তারা গাড়িতে করেই র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে প্রবেশ করেন। সেখানে ১৫ মিনিট অবস্থানের পর সন্ধ্যা সাতটার দিকে তারা বের হয়ে যান। এসময় সংবাদকর্মীরা কথা বলতে চাইলেও তারা কেউ কথা বলেননি। আইজিপি গাড়ির গ্লাস খুললেও কোনও কথা বলতে রাজি হননি। এরপর তারা দুজনেই চলে যান।

সন্ধ্যা সাতটা ১২ মিনিটের দিকে বিমানবন্দর থানার পুলিশ হামলাকারীর লাশ নিয়ে ঢামেক হাসপাতালে চলে যায়। 

ওসি নূরে আজম বলেন, ‘সুরাতহাল প্রতিবেদন তৈরি করার পর লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এর আগে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন শেষে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের জানান,দুপুর একটার দিকে র‌্যাব সদর দফতরের সীমানা প্রাচীরের নিচ দিয়ে এক যুবক ভেতরে প্রবেশ করে। সে অপরিচিত হওয়ায় র‌্যাবের দুই সদস্য চ্যালেঞ্জ করলে ওই জঙ্গি তার শরীরের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।

/এআরআর/  এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম