শনিরআখড়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৭, ০০:৫৫আপডেট : ১৯ মার্চ ২০১৭, ০০:৫৬

সড়ক দুর্ঘটনা রাজধানীর শনিরআখড়ায় বাসের ধাক্কায় হুমায়ুন কবীর (৫০) নামের এক পথচারী নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে শনিরআখড়ার আয়েশা-মোশাররফ মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, হুমায়ুন কবীর নরসিংদির রায়পুরের মৃত শফিউদ্দিন আহমেদের ছেলে। বর্তমানে তিনি ঢাকায় দনিয়ার শ্যামপুরের ৮১৫ নম্বর বাড়িতে (বায়তুস জামে মসজিদ সংলগ্ন) ভাড়া থাকতেন। রাতে রাস্তা পার হওয়ার সময় হিমাচল পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে রাব্বি নামের অন্য এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। রাত সাড়ে ১২টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

/এআইবি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম