ম্যানহোলে মৃত্যু: ৭ জনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৭, ১৭:৪৩আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৯:১৮

আদালত রাজধানীর পল্টনে কালভার্ট রোডে খোলা ম্যানহোলে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমানসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এই মামলা দায়ের করতে বলা হয়েছে। বাকি যে ছয় জনের বিরুদ্ধে মামলা করতে বলা হয়েছে, তারা হলেন- উপ-বিভাগীয় প্রকৌশলী সাঈদ শাহরিয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. জসিম, রুবি এন্টারপ্রাইজের মোহাম্মদ হোসেন, ডিসিসির কার্য সহকারী মো. রুস্তম আলী, ডিসিসির উপ-সহকারী প্রকৌশলী মো. মেজবাহ উদ্দিন রাসেল ও সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম।
একইসঙ্গে এই ঘটনায় এর আগে দায়ের করা প্রাথমিক তথ্য বিবরণীতে ভুল তথ্য সংযোজন করায় পল্টন থানার পরিদর্শক রফিকুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) মহিবুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। তাছাড়া নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আদালতকে অবহিত করতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে।
তলবের প্রেক্ষিতে রবিবার সকালে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান ও ডিসিসির প্রধান নির্বাহী খান মো. বেলাল উপস্থিত হয়ে আদালতে ব্যাখ্যা দিলে তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে দুপুরে আদালত এই আদেশ দেন।
উল্লেখ্য, ৬ মার্চ, সোমবার রাতে পল্টনে কালভার্ট রোডে ঢাকা ওয়াসার খোলা ম্যানহোলে পড়ে আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। এ ঘটনায় গত ৭ মার্চ ওয়াসার এমডি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) তলব করেন হাইকোর্ট। ১৯ মার্চ তাদের দু’জনকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।

স্থানীয় সরকার সচিব, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্টন এলাকার ড্রেনেজ বিভাগের নির্বাহী প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রুলে বিবাদী করা হয়।
আদালতে ওয়াসার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমদ ও ডিসিসির পক্ষে ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

আরও পড়ুন-

১৫৪ ট্যানারির জরিমানা স্থগিত

সাম্প্রতিক জঙ্গি হামলা মুফতি হান্নানকে মুক্ত করতে: অ্যাটর্নি জেনারেল

/এমটি/ইউআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের