বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার বা হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
রিটের শুনানি শেষে আদালত আজ সোমবার উপরোক্ত আদেশ দেন। আদালতে সোহেলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
পরে সোহেলের পক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ইতোমধ্যেই উচ্চ আদালত থেকে ১৪৩ টি মামলায় জামিন পেয়েছেন।তিনি যেকোনও সময় মুক্তি পাবেন। কারাগার থেকে মুক্তির পর যেন তাকে পুনরায় গ্রেফতার বা হয়রানি না করা হয়, সেজন্য হাইকোর্টে রিট আবেদন করা হয়।
এর আগে গত বছরের ৯ অক্টোবর নাশকতার বিভিন্ন মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সোহেল।আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
/ইউআই/ এপিএইচ/
আরও পড়ুন: বাংলাদেশ মেডিক্যালের শিক্ষকদের ধর্মঘট প্রত্যাহারের নির্দেশনা চেয়ে রিট








