ব্যাংক কর্মকর্তা আরিফার খুনির ফাঁসি দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৭, ১৩:৫৮আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৪:০১

ব্যাংক কর্মকর্তা আরিফার খুনির ফাঁসি দাবিতে আয়োজিত মানববন্ধনে (ছবি: ফোকাস বাংলা))

যমুনা ব্যাংকের কর্মকর্তা আরিফুন নেছা আরিফা হত্যা মামলার একমাত্র আসামি তার সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনের ফাঁসির দাবি জানিয়েছে আরিফার পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও যমুনা ব্যাংক কর্মকর্তারা।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ২০১৩ সালে নিজের পছন্দে আরিফা ও রবিন বিয়ে করে। বিয়ের পর থেকে আরিফাকে বিভিন্নভাবে হয়রানি করে রবিন। এমনকি মারধরও করতো। রবিন বিয়ের পরে মাদকাসক্ত হয়ে পড়লে আরিফা চেষ্টা করে না ফেরাতে পেরে ৫ মাস আগে তালাক দিয়ে আলাদা হয়ে তার মায়ের সঙ্গে থাকে। এরপর থেকে আরিফাকে হত্যার হুমকি দিয়ে আসছিল রবিন। এ ব্যাপারে রবিন এর বিরুদ্ধে থানায় জিডি করে আরিফা।

তারা বলেন, গত বৃহস্পতিবার সকাল ৮.৫১ মিনিটে (সিসি টিভির ফুটেজ) অনুযায়ী ঘাতক রবিন পূর্ব পরিকল্পনা মোতাবেক সেন্টাল রোডের ভাড়া বাড়ির নিচতলা সিড়ির কাছে আরিফাকে খুন করে পালিয়ে যায়।

এ সময় বক্তারা এই পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘাতক রবিনকে অবিলম্বে গ্রেফতার করে  ফাঁসির দাবি জানান।

মানবন্ধনে উপস্থিত ছিলেন, নিহত আরিফার বান্ধবী তানজিরা আরিফা, শম্পা আক্তার, ব্যাংক কর্মকর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রত্যয়।

/আরএআর/এসটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম