গ্রেফতার ৫ জঙ্গি কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৭, ২২:০০আপডেট : ২১ মার্চ ২০১৭, ২২:২০


গ্রেফতার ৫ জঙ্গি
জঙ্গি সংগঠন নব্য জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের দুই প্রকৌশলীসহ ৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কোতোয়ালী থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদের কারাগারে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়েছিল। কিন্তু, মামলাটির মূল নথি না থাকায় ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক কায়সারুল ইসলাম তাদের রিমান্ড আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতার জঙ্গিরা হচ্ছেন আনোয়ারুল আলম (২৯), আবুল কাশেম (২৬), মো. মোহন আলী (২০), ওলিউজ্জামান ওরফে ওলি (২৭) ও সালেহ আহমেদ (২১)।
বিকাল ৩টার  দিকে মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও র‌্যাব-১-এর সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করীর এই ৫ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য মুখ্য মহানগর হাকিম আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। কিন্তু, মামলার নথি উপস্থাপন করতে পারেননি তিনি। এ কারণে আদালত রিমান্ড আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠিয়ে দেন।
বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন, সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক শাফায়েত আলী।

খেলনা অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা খেলনা অস্ত্র ও বিস্ফোরক
তিনি আরও জানান, মামলার মূল নথি পাওয়া সাপেক্ষে আগামী ২৮ মার্চ শুনানির দিন রেখেছেন বিচারক।
উল্লেখ্য, সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জঙ্গি সন্দেহে দুই প্রকৌশলীসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময়ে তাদের কাছ থেকে উগ্রবাদের বই,  খেলনা স্নাইপার ও পিস্তল, বোমা তৈরির সরঞ্জামাদি, নগদ ৩ লাখ ১৪ হাজার টাকা এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের নব্য জেএমবি নেতা সারওয়ার-তামিম গ্রুপের নেতা-কর্মী বলে দাবি করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়।

/এসআইটি/টিএন/

এ সংক্রান্ত আরও খবর: গ্রেফতার জঙ্গিদের কাছ থেকে খেলনা পিস্তল ও বিস্ফোরক উদ্ধার

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম