ক্যান্টনমেন্টে প্রবেশে নকল রিফ্লেকটিভ মনোগ্রাম তৈরি, গ্রেফতার ৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৭, ২৩:১০আপডেট : ২১ মার্চ ২০১৭, ২৩:১২

গ্রেফতার ক্যান্টনমেন্টে প্রবেশে ব্যবহৃত নকল রিফ্লেকটিভ মনোগ্রাম তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৪ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্য পেয়ে ক্যান্টনমেন্টে প্রবেশে ব্যবহৃত নকল রিফ্লেকটিভ মনোগ্রাম তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তারা রাজধানীর পল্লবী থেকে মো. সাখাওয়াত হোসেন (৩৮) ও মো. শাহ আলম ওরফে সাগরকে (৩৬) গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবকে জানায়, মিরপুর-১০ এর সেনপাড়া পর্বতা এলাকার চাঁদ ম্যানসনের ৬/খ-১-২৫ নম্বর দোকান ‘কালার জোন ডিজিটাল প্রিন্টিং হাউস’ থেকে এই মনোগ্রাম তৈরি ও প্রিন্ট করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে কালার জোনের মালিকসহ এ কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আকলিমা বেগম সুমি (৩০), মো. সালমান খান (২২), মো. আব্দুল কাদের পাপ্পু (২৭), মো. সোহেল রানা (২৪) এবং মো. ফয়সাল হোসেন বাবুকে (১৯) গ্রেফতার করা হয়। এ সময় সেখান থেকে কিছু মালামাল জব্দ করা হয়।
মালামালগুলো হচ্ছে- ক্যান্টনমেন্টে প্রবেশে ব্যবহৃত নকল রিফ্লেকটিভ মনোগ্রাম ১৫৬টি, তাদের ব্যবহৃত মোবাইল ফোন সাতটি, সিপিউ একটি, মনিটর একটি, প্রিন্টার ২টি, কিবোর্ড একটি, কম্পিউটার চার্জার একটি, ক্যাশ মেমো একটি ও দৈনন্দিন হিসাবের খাতার একটি পাতা।
/জেইউ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম