মিরপুরে পোশাক কারখানায় আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৭, ০১:৫৩আপডেট : ২২ মার্চ ২০১৭, ০২:০২

আগুন রাজধানীর মিরপুর মডেল থানার কিয়াংসি চাইনিজ রেস্টুরেন্টের পাশের বহুতল একটি ভবনে অবস্থিত একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। কারখানাটির নাম বিজি অলটেক্স গার্মেন্টস রাত ১২টা ৪২ মিনিটে ওই কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহমুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দারুস সালাম রোডে ১০ তলা ভবনটির ষষ্ঠ ও সপ্তম তলায় আগুন লেগেছে। আমাদের ১০টি ইউনিট সেখানে কাজ করছে।’
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) ইমতিয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের টিম সেখানে যাচ্ছে। তবে ঘটনাস্থল থেকে এখনও কোনও রিপোর্ট পাইনি।’
/এআরআর/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম