বিএনপি নেতা সোহেলের মুক্তিতে বাধা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৭, ১৯:১৪আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৯:১৮

হাবিব-উন নবী সোহেল রাজধানীর রমনা থানায় দায়ের করা নাশকতার এক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।তার মুক্তিতে এখন আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন সোহেলের আইনজীবীরা।
বুধবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত ২০ মার্চ বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার বা হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালতে সোহেলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন মো. মোস্তফা সরোয়ার সোহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
পরে সোহেলের আইনজীবী সাংবাদিকদের বলেন, এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল উচ্চ আদালত থেকে শতাধিক মামলায় জামিন পেয়েছেন। আজ বুধবার আরেকটি মামলায় জামিন পেলেন। সবগুলো মামলায় জামিন পাওয়ায় এখন তার মুক্তিতে কোনও বাধা নেই।
গত বছরের ৯ অক্টোবর নাশকতার বিভিন্ন মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সোহেল। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এমটি/ইউআই/  এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম