রাজধানীর লালবাগ থানার শহীদনগর ৪নং গলির একটি টিনশেড ঘর থেকে নুরুন্নাহার নুনী (২৫) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করছে পুলিশ। নিহতের স্বামী নূরে আলম পলাতক রয়েছেন। ওই গৃহবধূকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) পরিতোষ চক্রবর্তী।
পুলিশ সূত্রে জানা গেছে, নূরে আলম স্থানীয় কাঁচাবাজারে মাছ বিক্রি করতেন। শহীদ নগরের ২৭৩নং বাড়িতে ভাড়া থাকতেন তারা। নিহত নুনী ছিলেন দুই সন্তানের মা।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) পরিতোষ চক্রবর্তী বলেন, ‘ঘটনাস্থল থেকে বটি ও শিল উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, শিল দিয়ে মাথায় আঘাত করে আহত করার পর নুনীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।’
/এআইবি/টিআর/








