সমরাস্ত্র প্রদর্শনী শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৭, ১৪:০৩আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৪:০৩

সেনা, নৌ ও বিমান বাহিনীর লোগো

রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কোয়ারে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সাধারণের জন্য উন্মুক্ত করার মধ্য দিয়ে এ প্রদর্শনী শুরু হয়। তবে গতকাল বুধবার এটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে এ আয়োজন ২৯ মার্চ পর্যন্ত চলবে।

এবারের সমরাস্ত্র প্রদর্শনীতে থাকছে মোট ৪৮টি স্টল। এর মধ্যে সেনাবাহিনীর ৩২টি, নৌবাহিনীর ৬টি, বিমানবাহিনীর ৬টি ও সম্মিলিত ৪টি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, আগামী ২৩, ২৬, ২৭ ও ২৯ মার্চ প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে ২৪ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রদর্শনী চলবে। এছাড়া ২৯ মার্চ বুধবার দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এ প্রদর্শনী সর্বসাধারণের সঙ্গে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের জন্যও উন্মুক্ত থাকবে।

আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আইএসপিআর-এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান ছাড়াও সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে কমান্ডার মোহাম্মদ শাহিন মজিদ, বিমান বাহিনীর পক্ষ থেকে উইং কমান্ডার মোহাম্মদ মামুনুর রশিদ, সেনাবাহিনীর পক্ষ থেকে মেজর সৈয়দ মাসুদুর রহমান, নৌবাহিনীর পক্ষ থেকে কমান্ডার এম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

/জেইউ/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম