গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবি নারী শাখার বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৭, ১৮:৪৪আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১৮:৪৮

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবি নারী শাখার বিক্ষোভ
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নারী শাখা।  শুক্রবার (২৪ মার্চ) বিকালে পুরানা পল্টনের মুক্তি ভবন থেকে এক বিক্ষোভ মিছিলও বের করে তারা।
মাকসুদা আক্তার লাইলীর সভাপতিত্বে ও অনিন্দা সাহা তুলতুলের সঞ্চালনায় জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারী শাখার সাধারণ সম্পাদক তাহমিনা ইয়াসমিন নিলা বলেন, ‘জনগণের পকেট কেটে লুটপাটের যে ঘৃণ্য প্রক্রিয়া তার ধারাবাহিকতায় আবাসিক খাতে গ্যাসের দাম প্রায় দ্বিগুণ বাড়িয়ে দেওয়ায় দেশের সাধারণ মানুষ বিশেষ করে নারীরা দ্বিগুণ শোষিত হচ্ছে। সুতরাং এই সিদ্ধান্ত বাতিল করতে হবে।’  

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবি নারী শাখার বিক্ষোভ
প্রতিনিয়ত নারীর সামাজিক জীবনে যে চ্যালেঞ্জ তা গ্যাসের দাম বাড়ানোর ফলে দ্বিগুণ হয়ে দাড়িয়েছে। এই লুটপাটের সরকার ক্ষমতায় থাকলে জনগণের স্বার্থবিরোধী চুক্তি বাস্তবায়ন হতে থাকবে। তাই সাধারণ মানুষকে দ্বিদলীয় বৃত্তের বাইরে বাম বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল।

/এসটিএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম