বিমানবন্দরে যাত্রীর পেট থেকে দেড় কেজি স্বর্ণ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৭, ০০:২৩আপডেট : ২৫ মার্চ ২০১৭, ০০:২৩

উদ্ধার করা স্বর্ণবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রী পেট থেকে এক কেজি ৬শ’ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। শুক্রবার রাত ৮টার দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসেন যাত্রী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সুজন মিয়া।

জানা গেছে, উড়োজাহাজ নামার আধাঘণ্টা আগে তিনি এ স্বর্ণ ‘রেকটামে’ প্রবেশ করান। বাংলা ট্রিবিউনকে এ তথ্য  নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) আহসানুল কবির।

এভাবে লাল আবরণে পেচিয়ে স্বর্ণবারগুলো রেকটামে প্রবেশ করানো হয় আহসানুল কবির বলেন, শুক্রবার রাত ৮টায় ওয়াহিদুজ্জামান সুজন সিঙ্গাপুর থেকে টাইগার এয়ারের (টিআর ২৬৫৬) একটি ফ্লাইটে ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে গ্রিণ চ্যানেলে তাকে স্বর্ণ রাখার কথা জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন। পরবর্তীতে হাসপাতালে নিয়ে এক্সরে করলে তার রেকটমে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। অতঃপর বিমানবন্দরের টয়লেটে যাত্রীর রেকটম থেকে ১৬টি স্বর্ণবার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন এক কেজি ৬শ’ গ্রাম।’

তিনি আরও বলেন, ‘ওয়াহিদুজ্জামান সুজনের বাড়ি গোপালগঞ্জে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, পেশায় তিনি একজন কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশ আমদানিকারক ।আসামির বিরুদ্ধে ফৌজদারি মামলা করে থানায় সোপর্দ করা হবে।’

২০১৬ সালে ঢাকা কাস্টম হাউস ১২২ কেজি স্বর্ণ আটক করেছে বলেও জানান আহসানুল কবির।

/সিএ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম