বিস্ফোরণে কলাপসিবল গেট উড়ে পাশের ভবনে পড়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৭, ২০:৩৮আপডেট : ২৭ মার্চ ২০১৭, ২০:৫০



আতিয়া মহল (ছবি- আইএসপিআর) সিলেটের ‘আতিয়া মহলে’জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা বিস্ফোরকগুলো খুবই বিধ্বংসী ছিল বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। তিনি বলেন, ‘জঙ্গিদের বোমাগুলো এমনই উচ্চক্ষমতার ছিল যে, একটি কলাপসিবল গেট উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। উদ্ধার করা বিস্ফোরক বিস্ফোরণকালে কলাপসিবল গেট উড়ে গিয়ে পাশের বিল্ডিংয়ে পড়েছে।’ সোমবার আতিয়া মহলে অভিযান সম্পর্কে ব্রিফিংকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে জঙ্গিদের শক্তিমত্তা সম্পর্কে ধারণা জানতে চাইলে আতিয়া মহলে প্রথম দিনের অভিযানের একটি ঘটনার উদাহরণ দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান বলেন, ‘বাড়িটির কলাপসিবল গেটটার সামনে একটা বড় বালতির মধ্যে বিস্ফোরক ছিল। ওটা যখন ডেটোনেট করেছে তখন পুরো কলাপসিবল গেটটা উড়ে এসে পাশের বিল্ডিংয়ে পড়েছে। ওখানে আমাদের তিন চারজন সদস্য ছিল, তারা ছিটকে গেছে। পুরো বিল্ডিং কেঁপে উঠেছে।’
উল্লেখ্য, সেনাবাহিনীর প্যারাকমান্ডোরা অভিযানের প্রথম দিন শনিবার ওই বাড়ির অন্য বাসিন্দাদের বের করে নিয়ে যান। এ সময় বাড়িটিতে যেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহজেই ঢুকতে না পারেন, সেজন্য জঙ্গিরা কলাপসিবল গেটের সামনে বোমাটি রাখে। সেটি নিষ্ক্রিয় করতে গিয়েই এ ঘটনা ঘটে।
ফখরুল আহসান আশঙ্কা প্রকাশ করে বলেন,‘এ রকম এক্সপ্লোসিভ তো ভেতরে আরও থাকতে পারে।’ জঙ্গিদের সর্বশেষ প্রতিরোধ কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন, ‘জঙ্গিরা এক্সপ্লোসিভ ফাটিয়েছে, গ্রেনেড চার্জ করেছে, স্মল আর্মস ব্যবহার করেছে। তাদের যা ছিল সব ব্যবহার করেছে।’ তবে ভেতরে আর কোনও থাকার সম্ভাবনা নেই বলে জানান তিনি।

 আরও পড়ুন : নারীসহ চার জঙ্গি নিহত, আর কেউ জীবিত নেই
/টিএন/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম