চিকিৎসকদের বদলি নীতিমালা সংশোধন করছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৭, ২১:১১আপডেট : ২৭ মার্চ ২০১৭, ২১:১১

বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রত্যন্ত অঞ্চলে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর হচ্ছে সরকার। এর অংশ হিসেবে চিকিৎসকদের কর্মস্থলে থাকা বাধ্যতামূলক হতে পারে। এজন্য বদলি নীতিমালা সংশোধনী এনে অনুপস্থিতদের বিরুদ্ধে বেতন বন্ধসহ বিভাগীয় শাস্তির ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি তাদের দুর্গম অঞ্চলে কাজে উৎসাহিত করতে বিশেষ প্রণোদনার ব্যবস্থাসহ কয়েকটি পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা রয়েছে সরকারের।

সোমবার (২৭ মার্চ) সচিবালয়ে দেশের সাত বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্বকালে সরকারের এই অবস্থানের কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

উপজেলা পর্যায়ে চিকিৎসকদের উপস্থিতি নজরদারিতে রাখার জন্য আকস্মিকভাবে উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যেতে পরিচালক ও সিভিল সার্জনদের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনদের তৎপর হতে নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘সরকারি হাসপাতালের ওপর দেশের দরিদ্র মানুষের অনেক আস্থা ও ভরসা। জনগণের এই আস্থা ধরে রাখতে মাঠ পর্যায়ের নেতৃত্বকে শক্তিশালী হতে হবে। চিকিৎসকরা যেন হাসপাতাল থেকে মানুষকে সেবা দেন তা কঠোরভাবে নজরদারি করার দায়িত্ব পালনে আরও সতর্ক থাকতে হবে।’

২০১৪ সালে ৩৩তম বিসিএস-এর মাধ্যমে ৬ হাজার চিকিৎসক নিয়োগের মাধ্যমে দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসক সংকটের সমাধান সম্ভব হয়েছিল। কিন্তু বর্তমানে উচ্চতর শিক্ষার জন্য উপজেলা থেকে তাদের অধিকাংশই বিভিন্ন মেডিকেল কলেজে বদলি হয়ে যাচ্ছেন। মাঠপর্যায়ে আবার চিকিৎসক সংকটের মতো পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেদিকে সতর্ক থাকার জন্য পরিচালকদের নির্দেশ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, শিগগিরই ৩০০ জন চিকিৎসক নিয়োগ দিয়ে মাঠপর্যায়ে পাঠানো হবে।

জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃত্বের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার জন্যও বলেছেন মোহাম্মদ নাসিম। উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং যন্ত্রপাতির যথাযথ সংরক্ষণেও সতর্ক থাকার জন্য সবাইকে নির্দেশ দেন তিনি।

সভায় অন্যান্যের মধ্যে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/জেএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম