রিট করলেন সিলেটের মেয়র আরিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৭, ১৪:৫৩আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১৪:৫৭

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী মেয়র পদ থেকে বরখাস্ত হওয়ার আদেশ অবৈধ— উচ্চ আদালতের এমন নির্দেশ হাতে নিয়ে দায়িত্ব বুঝে নেওয়ার দুই ঘণ্টার মধ্যেই ফের বরখাস্তের আদেশের বিরুদ্ধে রিট করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। তার আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন রিট আবেদনটি করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
এর আগে, গতকাল রবিবার (২ এপ্রিল) মেয়র কার্যালয়ে বসার দুই ঘণ্টা পরই আবারও বরখাস্তের আদেশ পান আরিফুল হক। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জারি করা এ বিষয়ক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল মামলা- ৪/২০০৯-এর সম্পূরক অভিযোগপত্র গত ২২ মার্চ আদালতে গৃহীত হয়েছে। সেহেতু সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগ আইন ২০০৯-এর ১২ উপধারা প্রদত্ত ক্ষমতাবলে সাময়িক বরখাস্ত করা হলো।’
এর আগে, ২০১৩ সালের ১৫ জুন সিসিক মেয়র নির্বাচিত হওয়ার পর অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার আসামি হওয়ায় ২০১৫ সালের ৭ জানুয়ারি তাকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। গত ১৩ মার্চ আরিফের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ও আপিল বিভাগ বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিতের পক্ষে সিদ্ধান্ত দিলে দীর্ঘ ২৭ মাস পর সিসিক মেয়রের চেয়ারে ফেরেন আরিফুল হক চৌধুরী। প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টার মামলার চার্জশিটে আরিফুল হক চৌধুরীর নাম থাকায় তাকে আবারও তাকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
আরও পড়ুন-
পুরনো চার্জশিটেই আটকে দেওয়া হলো দুই মেয়রকে
আদালতের নির্দেশে কার্যালয়ে গিয়ে ফের বরখাস্ত দুই মেয়র

/এমটি/ইউআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম