হবিগঞ্জ পৌর মেয়র গোলাম কিবরিয়া গউছকে তিন দিনের মধ্যে হজে যাওয়া নির্বিঘ্ন করার অনুমতি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে, যাত্রা পথে বিমানবন্দর পর্যন্ত তাকে যেন কোনও ধরনের হয়রানি না করা হয়,তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও ইমিগ্রেশন বিভাগের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।
এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো.আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন বলে জানান জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
পরে জি কে গউছের আইনজীবী মাসুদ রানা বলেন, ‘গত মাসে হজ করতে যাওয়ার অনুমতি চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করলে, কোনও জবাব না পেয়ে ২৯ মার্চ আইনি নোটিশ দেন। কিন্তু তারও কোনও জবাব না পেয়ে হাইকোর্টে রিট করেন গউছ।
/এমটি/ইউআই /এপিএইচ/








