আধা ঘণ্টায় এফআইআর: উচ্চ আদালতের বিস্ময়

মেহেদি হাসান তারেক
০৫ এপ্রিল ২০১৭, ২২:৫০আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১০:৪৩

হাইকোর্ট সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করার মাত্র ত্রিশ মিনিটের মধ্যেই প্রাথমিক তদন্ত প্রতিবেদন (এফআইআর) জমা হওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট।বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত এক ব্যক্তির স্ত্রীর অভিযোগকে এজাহার হিসেবে না নেওয়ায়, হাইকোর্টের তলবে আদালতে এসে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ব্যাখ্যা শোনার সময় বিস্ময় প্রকাশসহ মন্তব্য করেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ।
এর আগে সকালে বিষয়টির ব্যাখ্যা দিতে আদালতে হাজির হন থানার ওসি। গত ২০ মার্চ এফআইআর হিসেবে গণ্য না করার বিষয়ে ব্যাখ্যা দিতে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেন হাইকোর্ট। সেদিন উচ্চ আদালত রুলসহ এই আদেশ দেন।
বুধবার ওসির পক্ষে আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দীন মাহমুদ তার ব্যাখ্যা দেওয়ার সময় আদালতকে বলেন, ‘ঘটনার দিন রাত ৯টা ৫১ মিনিটে বাঁশখালী থানায় পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করে। আর তার ত্রিশ মিনিট পর এই মামলার এফআইআরও  দাখিল করা হয়। যেহেতু একটা জিডি হয়ে গেছে, তাই আরেকটা এফআইআর  পুলিশ গ্রহণ করেনি। তার এই ব্যাখ্যা শুনে হাইকোর্ট বিস্ময় প্রকাশ করেন, ‘এত অল্প সময়ে কিভাবে জিডি’র পর এফআইআর  হতে পারে।’

এ বিষয়ে রিট আবেদনকারীর আইনজীবী এ কে ফয়েজের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ঘটনার সঙ্গে সঙ্গে সুনির্দিষ্ট ২৯ জনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় যাই। কিন্তু পুলিশ আমাদের অভিযোগ গ্রহণ করেনি। পরে তারা অজ্ঞাতনামা ১৫০-২০০ জনের বিরুদ্ধে জিডি করে।পুলিশ হত্যাকাণ্ডের মূল অপরাধীদের বাঁচাতেই  এরকম করেছিল।আদালত রুল জারি করার পর এখন বাধ্য হয়ে জিডি এবং এফআইআর  দেখাচ্ছে।’ ফয়েজ আশা প্রকাশ করে বলেন,‘আদালতের ক্রস চেকিংয়ের সময় এই বিষয়গুলো নিশ্চিতভাবে বেরিয়ে আসবে।’ তিনি আরও বলেন, ‘অপরাধীরা অনেক প্রভাবশালী। তাদের মূল হোতা লিয়াকত আলী ধানের শীষ প্রতীকে বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী।’ 

উল্লেখ্য, এই ব্যাখ্যা দেওয়ার পর ব্যাখ্যা সম্বলিত আইনজীবীর বক্তব্য এফিডেভিড আকারে দাখিল করতে বলা হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৯ মে দিন ধার্য করা হয়েছে। আদালত একইসঙ্গে ওসিকে  ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন।

/ইউআই/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম