সুন্দরবনের আশপাশের স্থাপনা ও শিল্প কারখানা সরাতে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৭, ২৩:২৯আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ২৩:৩৯

আদালত সুন্দরবনের আশপাশের দশ কিলোমিটার এলাকার মধ্যে স্থাপিত শিল্প কারখানাসহ অন্যান্য স্থাপনা অন্য কোথাও সরিয়ে নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে এই এলাকার মধ্যে যেসব কারখানা স্থাপনের অনুমতি বা ছাড়পত্র দেওয়া হয়েছে, তা বাতিলেরও আবেদন জানানো হয়েছে রিটে। সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের সভাপতি শেখ ফরিদুল ইসলাম মঙ্গলবার (৪ এপ্রিল) জনস্বার্থে এই রিট দায়ের করেন।
আগামী সপ্তাহে হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রিট আবেদনের শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
আইনজীবী জাকির হোসেন বলেন, ‘রিট আবেদনে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়টিও আনা হয়েছে। কারণ, এই বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে তা সুন্দরবনের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়াবে। তাছাড়া এর আশপাশে যেসব শিল্প কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে, সেগুলোও সুন্দরবনের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।’
সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের সভাপতি শেখ ফরিদুল ইসলামের দায়ের করা রিট আবেদনে পরিবেশ ও বন মন্ত্রণালয় ১৯৯৯ সালের ৩০ আগস্ট জারি করা প্রজ্ঞাপনের কথা উল্লেখ করা হয়েছে। ওই প্রজ্ঞাপনের মাধ্যমে সুন্দরবন রিজার্ভ ফরেস্ট ও এর আশপাশের ১০ কিলোমিটার এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে। প্রজ্ঞাপন অনুসারে, সুন্দরবনের চারপাশের ১০ কিলোমিটার এলাকায় ভূমি, পানি, বায়ু ও শব্দ দূষণকারী শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা যাবে না।
রিট আবেদনে বলা হয়েছে, গণমাধ্যমে খবর এসেছে যে পরিবেশ সংকটাপন্ন এলাকাতেও পরিবেশ অধিদফতর এরই মধ্যে প্রায় দেড়শ শিল্প প্রতিষ্ঠানকে প্রকল্প করার জন্য অবস্থানগত ছাড়পত্র দিয়েছে। এর মধ্যে জাহাজ ভাঙা শিল্পসহ পরিবেশ দূষণকারী বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে। আবেদনে আরও বলা হয়, এসব শিল্পকারখানা স্থাপনের অনুমোদন দেওয়াটা সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদ ও পরিবেশ আইন ১৯৯৫-এর সুস্পষ্ট লঙ্ঘন।
/এমটি/ইউআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম