লালবাগ কেল্লার প্রকৃত সীমানা নির্ধারণে প্রত্নতত্ত্ব অধিদফতরকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে ২৫ মে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার লালবাগ কেল্লার সীমানার ভেতরে অবস্থিত একটি বাড়ির মালিকানা সংক্রান্ত রিভিউ পিটিশনের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। বিবাদী হাজী আবুল হাশেমের পক্ষে শুনানি করেন আইনজীবী এএফএম হাসান আরিফ ও এএম আমিন উদ্দিন।
ইউআই/এমএনএইচ/








