ঢাকার চারপাশে আরও চারটি ইকোপার্ক হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৭, ২০:২৮আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ২০:৩৭

বুড়িগঙ্গা ইকোপার্ক রাজধানী ঢাকার চারপাশে আরও চারটি ইকোপার্ক স্থাপন করা হবে। এসব ইকোপার্ক স্থাপন করা হলে একদিকে মানুষের বিনোদনের সুযোগ তৈরি হবে, অন্যদিকে নদীর তীরের অবৈধ দখল রোধ ও পরিবেশেরও উন্নয়ন হবে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর শ্যামপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বুড়িগঙ্গা ইকোপার্কে নতুন রাইড উদ্বোধনকালে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম এবং পার্কের অপারেটর মেসার্স নেপচুন এন্টারটেইনমেন্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম।
মন্ত্রণালয় জানিয়েছে, শ্যামপুর ইকোপার্কে বর্তমানে ২২টি রাইড রয়েছে। পার্কে প্রবেশ ফি জনপ্রতি ৩০ টাকা এবং প্রতি রাইডের জন্য আলাদা ফি নির্ধারিত রয়েছে। নেপচুন এন্টারটেইনমেন্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট কোম্পানি লিমিটেড বার্ষিক নবায়নের ভিত্তিতে পাঁচ বছরের জন্য ইকোপার্কের রাইডস পরিচালনার লাইসেন্স পেয়েছে। লাইসেন্স ফি বাবদ বিআইডব্লিউটিএ পেয়েছে ২৮ লাখ টাকা। এছাড়া সমপরিমাণ অর্থ আয় করবে টিকিট ফি থেকে।
ঢাকা জেলার শ্যামপুরের কদমতলী মৌজায় ঢাকা নদীবন্দর সীমানায় বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা দীর্ঘদিন ছিল স্থানীয় প্রভাবশালীদের অবৈধভাবে দখলে। সরকারি জমি দখল করে তারা ইট, বালু ও পাথর ব্যবসা করে আসছিলেন। এতে এলাকার পরিবেশ দূষণসহ ধীরে ধীরে নদী সংকুচিত হতে থাকে।
২০১১ সালে বিআইডব্লিউটিএ অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ৬.৬৮৪ একর জায়গা জুড়ে ‘বুড়িগঙ্গা ইকোপার্ক’ নামে একটি পার্ক গড়ে তোলে। পার্কের কার্যক্রম শুরুর জন্য সেখানে বিভিন্ন প্রজাতির প্রায় ১৫শ গাছ ও বিভিন্ন ধরনের ফুলের গাছ রোপণ করা হয়। পার্কের ভেতরের রাস্তা পাকা করা ছাড়াও ওপেন ইয়ার্ড কংক্রিট, এমএস ছাতা ইত্যাদি নির্মাণ করা হয়।
/ওএফ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম