আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষে সংবাদকর্মীদের বৈশাখী ভাতা দিতে গণমাধ্যম কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। ডিইউজের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এক চিঠিতে এ অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশকদের উদ্দেশ্যে লেখা ওই চিঠিতে ডিইউজের দুই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে বৈশাখী ভাতা প্রদানের জন্য ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন। তারই সূত্র ধরে দেশের বিভিন্ন সংবাদপত্র, বার্তা সংস্থা, টেলিভিশন চ্যানেল ও অনলাইন সংবাদপত্রে কর্মরতদের ১৪২৩ বঙ্গাব্দে বৈশাখী ভাতা দেওয়া হয়।
তারা বলেন, প্রধানমন্ত্রীর সে নির্দেশনা মোতাবেক ১৪২৪ বঙ্গাব্দের বৈশাখী ভাতা হিসাবে আপনার প্রতিষ্ঠানে কর্মরতদের চলতি বছরের মার্চ মাসের বেতন-ভাতার সঙ্গে অথবা আলাদাভাবে মূল বেতনের ২০ শতাংশ প্রদানের জন্য অনুরোধ করা হল।
ডিইউজে মনে করে, বৈশাখী ভাতা প্রদান করা হলে কর্মরতরা উজ্জীবিত হবেন, যা প্রতিষ্ঠানকেই গতিশীল করবে।
/ওএফ/এমএ/








