মঙ্গল শোভাযাত্রা পালনের সার্কুলার বাতিল চেয়ে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৭, ২০:৫৬আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ২১:০৫

মঙ্গল শোভাযাত্রা

আগামী পহেলা বৈশাখে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের বাধ্যবাধকতা রেখে জারি করা সার্কুলার বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) অধিদফতরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে এই নোটিশ।

আরিফুর রহমান নামে এক ব্যক্তির পক্ষে তার আইনজীবী মোহাম্মদ আহসান রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে মঙ্গল শোভাযাত্রাকে হিন্দু সংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করা হয়। এতে বলা হয়, হিন্দুরা যুদ্ধের দেবতা হিসেবে মঙ্গল পূজা করে; পূজায় ব্যবহৃত প্রদীপকে মঙ্গল প্রদীপ, হিন্দুদের বিবাহের প্রথম উৎসবকে বলা হয় মঙ্গলাচারণ। তাই পহেলা বৈশাখে বাড়তি গুরুত্ব দিয়ে মঙ্গল শোভাযাত্রা পালনকে সংবিধানের ৪১ (২) অনুচ্ছেদের পরিপন্থী অভিহিত করে এ সংক্রান্ত সার্কুলারটি বাতিল চাওয়া হয় আইনি নোটিশে।

সংবিধানের ওই অনুচ্ছেদে  ‘কোনও শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানকারী কোনও ব্যক্তির নিজস্ব ধর্ম-সংক্রান্ত না হলে তাকে কোনও ধর্মীয় শিক্ষাগ্রহণ কিংবা কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশ নিতে বা যোগদান করতে হবে না’ বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর ইউনেস্কো ঘোষিত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পায় বাংলাদেশে বাংলা বর্ষবরণের অন‌্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা। এরই পরিপ্রেক্ষিতে এ বছর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রাসহ সাড়ম্বরে বর্ষবরণের সিদ্ধান্ত নেয় সংস্কৃতি মন্ত্রণালয়। গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরে ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, গত ১৬ মার্চ মাউশি থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সার্কুলার পাঠানো হয়। সার্কুলারে পহেলা বৈশাখে ইউনেস্কো ঘোষিত ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ হিসেবে মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন-
শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রার সিদ্ধান্ত হলো যেভাবে

/ইউআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম