ওয়ার্ল্ড স্কিল ইন্টারন্যাশনালের সদস্য হতে যাচ্ছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৭, ২২:৪৩আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ২২:৪৮

ওয়ার্ল্ড স্কিল ইন্টারন্যাশনাল আবেদন পাওয়া সাপেক্ষে বাংলাদেশকে সদস্যপদ দেবে ওয়ার্ল্ড স্কিল ইন্টারন্যাশনাল। আর এই সদস্যপদ পেতে বাংলাদেশও খুব শিগগিরই আনুষ্ঠানিক আবেদন করবে। রবিবার (৯ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিশ্ব দক্ষতা প্রতিযোগিতা ২০১৯’-এ অংশগ্রহণে বাংলাদেশের প্রস্তুতি শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড স্কিল ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট সাইমন বার্টলি। কর্মশালায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদের (এনএসডিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম খোরশেদ আলম।
প্রধান অতিথির বক্তৃতায় ওয়ার্ল্ড স্কিল ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট সাইমন বার্টলি বলেন, ‘সদস্যপদের জন্য আবেদন করলে বাংলাদেশ হবে আমাদের সংস্থার ৭৮তম সদস্য।’ আগামী অক্টোবরে সংযুক্ত আবর আমিরাতের আবুধাবিতে সংস্থার ৪৪তম প্রতিযোগিতার আগেই বাংলাদেশ সদস্যপদ লাভ করতে পারবে বলে তিনি আশাবাদ জানান। শনিবার (৮ এপ্রিল) রাতে তিনি একদিনের সফরে বাংলাদেশে আসেন।
সভাপতির বক্তৃতায় শ্রম সচিব বলেন, ‘খুব শিগগিরই বাংলাদেশ ওয়ার্ল্ড স্কিল ইন্টারন্যাশনালের সদস্য হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করবে।’
ওয়ার্ল্ড স্কিল ইন্টারন্যাশনাল দুই বছর পর পর সদস্য দেশগুলোকে নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে। রাশিয়ার কাজানে ২০১৯ সালে অনুষ্ঠিতব্য ৪৫তম বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় বাংলাদেশ অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে কর্মশালায় জানানো হয়।
বাংলাদেশে ১৫ থেকে ১৯ বছর বয়সী কর্মক্ষম মানুষের সংখ্যা প্রায় ৬ কোটি। এ কর্মক্ষম জনগোষ্ঠীকে বর্তমান সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে দক্ষ ও প্রশিক্ষিত জনসম্পদে পরিণত করে জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণ করার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরা সম্ভব। আর সেই পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ। এ ধরনের কর্মশালা বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্ততিকে এগিয়ে নেবে বলে মন্তব্য করেন কর্মশালায় উপস্থিত বক্তারা।
/এসআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম