পহেলা বৈশাখ রাজধানীর যেসব সড়কে যান চলাচল করবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৭, ১৬:১১আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ১৬:৩১

পহেলা বৈশাখে রমনা বটমূলে যাতায়াতের ট্রাফিক ম্যাপ

পহেলা বৈশাখে জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে রাজধানীর বেশ কয়েকটি সড়কে যান চলাচলে ডাইভারশন ও নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে পহেলা বৈশাখের নিরাপত্তার বিষয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ডিএমপি কমিশনার বলেন, ‘পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, শিশু পার্ক, চারুকলা ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, দোয়েল চত্বর, শিশু একাডেমি, হাইকোর্ট ও আশপাশের এলাকায় প্রচুর জনসমাগম হবে।এসব এলাকায় সুষ্ঠু যানবাহন চলাচলের লক্ষ্যে ডিএমপি’র পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর জন্য ১৩ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ১৪ এপ্রিল রাত ৯টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ব্যতীত সকল প্রকার যানবাহন প্রবেশ বন্ধ থাকবে। ১৪ এপ্রিল ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার রাজধানীর ২৬টি পয়েন্টে থাকছে যানবাহনের ডাইভারশন।’

ডিএমপি কমিশনার বলেন, ‘পহেলা বৈশাখের দিন ডিএমপির ট্রাফিক ব্যবস্থাপনার এই নির্দেশনা মেনে চলার জন্য সকলকে অনুরোধ করছি। মোটরসাইকেলে চালক ছাড়া কোনও আরোহী বহন করতে পারবেন না। তবে যদি কেউ তার স্ত্রী ও নাবালক সন্তানকে নিয়ে যান, সেক্ষেত্রে ছাড় দেওয়া যেতে পারে।’

যে সব রাস্তায় ডাইভারশন

মিরপুর হতে বিভিন্ন রুটের যেসব বাস ফার্মগেট হয়ে গুলিস্তান কিংবা সায়েদাবাদ-যাত্রাবাড়ী যাবে, সেসব বাস হোটেল সোনারগাঁও থেকে বামে মোড় নিয়ে রেইনবো ক্রসিং হয়ে মগবাজার দিয়ে সোজা মালিবাগ মোড় হয়ে গন্তব্যে যাবে এবং অন্যান্য গাড়ি হোটেল সোনারগাঁও থেকে সোজা এসে বাংলামটরে বামে মোড় নিয়ে মগবাজার থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী হয়ে কাকরাইল চার্চের বামে মোড় নিয়ে গন্তব্যে যাবে এবং আসবে।

এদিকে, মোহাম্মদপুর হতে যেসব রুটের বাস মতিঝিল হয়ে সায়েদাবাদ-যাত্রাবাড়ী-শ্যামপুর যাবে, সেসব রুটের বাস মোহাম্মদপুর-সায়েন্স ল্যাবরেটরি-নিউমার্কেট-বেবি আইসক্রীম মোড়-ঢাকেশ্বরী মন্দির-বকশীবাজার-চাঁনখারপুল দিয়ে গুলিস্থান হয়ে গন্তব্যে যাবে এবং আসবে। তবে প্রাইভেটকার সায়েন্স ল্যাবরেটরি থেকে কাঁটাবন পর্যন্ত আসতে পারবে এবং কাঁটাবন থেকে ডানে ও বামে যেতে পারবে।

টঙ্গী-এয়ারপোর্ট হতে যেসব রুটের বাস গুলিস্থান ও সায়েদাবাদ যাতায়াত করে, সেসব রুটের বাস টঙ্গী-বিমানবন্দর-প্রগতি সরণীর বামে মোড় নিয়ে বিশ্বরোড ধরে মালিবাগ রেলক্রসিংয়ের বামে মোড় নিয়ে খিলগাঁও ফ্লাইওভার ধরে গন্তব্যে যাবে-আসবে এবং অন্যান্য গাড়ি মহাখালী হয়ে মগবাজার-কাকরাইল চার্চের বামে মোড় নিয়ে গন্তব্যে যাবে এবং আসবে।

ধামরাই, মানিকগঞ্জ, গাবতলী হতে যেসব রুটের বাস এবং অন্যান্য গাড়ি গুলিস্তান, ফুলবাড়ীয়া যাতায়াত করে, সেসব রুটের বাস ও অন্যান্য গাড়ি মানিকগঞ্জ-ধামরাই-গাবতলী-মিরপুর রোড ধরে সায়েন্সল্যাব ধরে সোজা নিউমার্কেট-আজিমপুর-বেবী আইসক্রীম মোড়-ঢাকেশ্বরী মন্দির-বকশিবাজার-চাঁনখারপুল হয়ে গন্তব্যে যাবে এবং আসবে।

যেসব রাস্তায় যানচলাচল বন্ধ থাকবে

বাংলামটর-পুরাতন এলিফ্যান্ট রোড ও টেলিযোগাযোগ ভবন ক্রসিং-পরিবাগ ক্রসিং-রূপসীবাংলা ক্রসিং, শাহবাগ ক্রসিং-মৎস্য ভবন-কদম ফোয়ারা ক্রসিং-হাইকোর্ট ক্রসিং, জিরো পয়েন্ট হতে হাইকোর্ট ক্রসিং এবং ইউবিএল থেকে কদম ফোয়ারা, হোটেল রূপসী বাংলা ক্রসিং-মিন্টো রোড-বেইলী রোড-হেয়ার রোড কাকরাইল মসজিদ ক্রসিং বামে মোড়-চার্চ ক্রসিং–মৎস্য ভবন ক্রসিং পর্যন্ত সড়কগুলোতে যানচলাচল বন্ধ থাকবে।

এদিকে,নীলক্ষেত ক্রসিং হতে টিএসসি ক্রসিং, পলাশী মোড় হতে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর ক্রসিং, বকশিবাজার হতে জগন্নাথ হল হয়ে টিএসসি ক্রসিং, হাইকোর্ট ক্রসিং-দোয়েল চত্ত্বর ক্রসিং-শহিদুল্লাহ হল ক্রসিং এবং নৌবাহিনী ভর্তি তথ্যকেন্দ্র হতে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত যানচলাচল বন্ধ থাকবে।

যে স্থানে থাকছে পার্কিংয়ের ব্যবস্থা

নৌবাহিনী ভর্তি তথ্যকেন্দ্র হতে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত (উত্তর দিকের গাড়ি, জিরো পয়েন্ট থেকে ইউবিএল এবং ইউবিএল থেকে দৈনিক বাংলা, কার্জন হল থেকে বঙ্গবাজার হয়ে ফুলবাড়িয়া (দক্ষিণ দিকের গাড়ি), মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি), শিল্পকলা একাডেমির গলি (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি), সুগন্ধা হতে অফিসার্স ক্লাব (ভিআইপি গাড়ি ও মিডিয়ার গাড়ি পার্কিং), কাঁটাবন হতে নীলক্ষেত হয়ে পলাশী (দক্ষিণ-পশ্চিম দিকের গাড়ি)।

/এআরআর/  এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি