এক নজরে মুফতি হান্নানের বিচার ও ফাঁসি

রাফসান জানি
১২ এপ্রিল ২০১৭, ২২:৪৩আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ২৩:৪৭

মুফতি হান্নান ২১ মে, ২০০৪
সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গ্রেনেড হামলা। ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীসহ আরও ৭৬  আহত । নিহত হন পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন।
২১ মে, ২০০৪
অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সিলেট কোতোয়ালি থানায় পুলিশের মামলা দায়ের।
৩১ জুলাই, ২০০৭
হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আবদুল হান্নান, শরীফ শাহেদুল আলম বিপুল, দেলোয়ার হোসেন ওরফে রিপন ও মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে মফিজকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল।
পরবর্তীতে সম্পূরক চার্জশিটে জঙ্গি মঈন উদ্দিন ওরফে আবু জান্দালের নাম অন্তর্ভুক্ত করা হয়।

২৩ ডিসেম্বর, ২০০৮

সিলেটের বিচারিক আদালত মুফতি আবদুল হান্নান, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপনকে মৃত্যুদন্ড এবং মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে মফিজ ও মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 

১৪ জুলাই, ২০১৬

নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন মুফতি হান্নান ও শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল।

৭ ডিসেম্বর, ২০১৬

হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন। এরপর আসামিরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ আবেদন করেন।

২২ মার্চ, ২০১৭

আসামিদের রিভিউ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

২৭ মার্চ, ২০১৭

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করে মুফতি হান্নানসহ অন্য দুই আসামি।

রাষ্ট্রপতি তিন জঙ্গির প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেন। 

১২ এপ্রিল, ২০১৭

১২ এপ্রিল রাত ১০ টায় কাশিমপুর কারাগারে মুফতি হান্নানের ফাঁসি কার্যকর হয়।

/এআরআর/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম