রামপুরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সবজি ব্যাবসায়ী আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৭, ২১:৫৩আপডেট : ১৫ এপ্রিল ২০১৭, ২২:০৩

ছিনতাই রাজধানীর রামপুরা থানার হাতিরঝিলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন এক সবজি ব্যবসায়ী। এসময় ছিনতাইকারী ওই ব্যবসায়ীর কাছে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। শনিবার (১৫ এপ্রিল) ভোরে এ ঘটনার পর আহত ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
আহত ব্যবসায়ীর নাম রতন মিয়া (২৮)। রামপুরা ১৭৩ উলন রোডের একটি বাসায় থাকেন তিনি।
হাসপাতালে চিকিৎসাধীন রতন মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোরে (শনিবার) বাসা থেকে সবজি কিনতে কাওরান বাজারের উদ্দেশ্যে রওনা দেই। সাড়ে ৫টার দিকে হাতিরঝিল এলাকায় পৌঁছালে চার জন ছিনতাইকারী আমাকে ঘিরে ধরে। মুহূর্তের মধ্যে তারা আমার পেটে ছুরি দিয়ে আঘাত করে। এসময় সঙ্গে থাকা সাত হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।’ পরে স্বজনদের সহায়তায় রতনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
এসআই বাচ্চু মিয়া বলেন, ‘রতন মিয়াকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা।’
আরও পড়ুন-

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড পড়ে আছে মধুর ক্যান্টিনের রান্নাঘরে!

ন্যাম ফ্ল্যাটে এমপি ছাড়া কেউ থাকলে বরাদ্দ বাতিল: প্রধানমন্ত্রী

/এআইবি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম