কাগজের রোলের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৭, ২৩:৫৫আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ০০:০৮

লাশ রাজধানীর শ্যামপুরের একটি ছাপাখানায় কাগজের রোলের নিচে চাপা পড়ে এক শ্রমিক গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটেছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
নিহত শ্রমিকের নাম মো. পলাশ (২৩)। শ্যামপর বালুর মাঠ ১ নম্বর রোডে ড্রিম ল্যান্ড মিডিয়া নামে একটি ছাপাখানায় কাজ করতেন তিনি।
নিহত পলাশের সহকর্মী সুজন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ (শনিবার) সন্ধ্যায় ছাপাখানায় কাজ করার সময় কাগজের রোলের নিচে চাপা পড়ে পলাশ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই বাচ্চু মিয়া বলেন, ‘পলাশকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে রাত পৌনে ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ ময়নাতদন্তের জন্য পলাশের লাশ মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
বাচ্চু মিয়া জানান, পলাশের গ্রামের বাড়ি শেরপুরে। কর্মস্থল ড্রিম ল্যান্ড মিডিয়া ছাপাখানার পাশেই থাকত সে। পলাশের কোনও নিকটাত্মীয় না আসায় তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
/এআইবি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম