গুলশানের নিকেতনে কিশোরের মৃতদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৭, ২১:১৬আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ২১:১৬

গুলশানের নিকেতনে কিশোরের মৃতদেহ উদ্ধার রাজধানীর গুলশানের নিকেতন থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. মুন্না। ছেলেটির বয়স ১১ বছর। সে নিকেতনে এ-ব্লকের ৩ নম্বর সড়কের ১৩২ নম্বর বাড়ির সপ্তম তলার ৬/বি ফ্ল্যাটের গৃহকর্মী ছিল। 
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার পোদ্দার বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার (১৭ এপ্রিল) দুপুরে নিকেতনে শহিদুল হকের ফ্ল্যাট থেকে কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়। বাসার বারান্দার গ্রিলের সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে তাকে।

এসআই সুব্রত আরও জানান, ময়নাতদন্তের জন্য কিশোর মুন্নার মরদেহ পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে। সে আত্মহত্যা করেছে নাকি তার মৃত্যুর অন্য কোনও কারণ আছে তা নিয়ে কেউ কিছু ধারণা করতে পারছেন না আপাতত। 
জানা গেছে, দুই মাস ধরে ওই বাসায় কাজ করতো মুন্না। ছেলেটির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরে। তার বাবার নাম মো. কামাল মিয়া।
/এআইবি/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম