পল্লবীতে সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৭, ২১:২৭আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ২১:৪৪

সিঁড়ি থেকে পা পিছলে পড়ে মৃত্যু

রাজধানীর পল্লবীতে সাততলা ভবনের সিঁড়ি থেকে পা পিছলে ছয়তলার ছাদে পড়ে আব্দুল্লাহ আল মামুন (২৬) নামে একজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) দুপুরে মামুন পা পিছলে পড়ে যান; আর বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার হালিশা ভেদামারি গ্রামের আশরাফ আলীর ছেলে। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট মামুন ব্যবসায়ী ছিলেন।

মামুনের বাবা আশরাফুল আলমের বরাত দিয়ে পুলিশ জানান, পল্লবী থানার ৬ নম্বর সেকশনের ডি ব্লকের ৮ নম্বর রোডের ১৩ নম্বর বাড়িতে মামুনের পরিবার ভাড়া থাকেন। পরিবারের সবাই ছয়তলায় থাকলেও মামুন সাততলার চিলেকোঠায় থাকতেন। আজ (রবিবার) দুপুরের খাবার খেয়ে মামুন সিঁড়ি দিয়ে সাততলায় উঠার সময় পা পিছলে ছয়তলার ছাদে পড়ে গুরুতর আহত হন। উদ্ধার করে তাকে প্রথমে শেরে বাংলা নগরের নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালে নেওয়া হয়; পরে বিকাল সোয়া ৪টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই বাচ্চু মিয়া জানান, মামুনের লাশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক