যৌন নিপীড়নের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৭, ১৩:৩৩আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৩:৩৬

যৌন নিপীড়নের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধের কারাদণ্ড যৌন নিপীড়নের অভিযোগে রাজধানীর মুগদা থানা এলাকার বাসিন্দা  মো. সেলিম (৬০) নামের এক বৃদ্ধকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার পাঁচ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ইসমাইল আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলী আলী আসগর স্বপন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও বলেন,  ‘দণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।’
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মো. সেলিম  ভুয়া অভিভাবক সেজে  মানিকনগর মডেল হাইস্কুলের প্রধান গেটে  দাঁড়িয়ে থাকতেন এবং  ক্লাস ছুটি হলে ভিড়ের মধ্যে তিনি ছাত্রীদের শরীরে হাত দিতেন। অভিযোগ পেয়ে ওই স্কুলের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফেরদৌস ইসলাম মুগদা থানায় আসামির বিরুদ্ধে ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মুগদা থানার উপ-পরিদর্শক  মো.  রফিকুল ইসলাম  ২০১৩ সালের ২১ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
/এসআইটি/এসএনএইচ/ এপিএইচ/

আরও পড়ুন: 

ফের ময়নাতদন্তের জন্য তোলা হলো রাউধার মরদেহ

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম