হাতিরঝিলে সবুজ পানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৭, ১৬:২০আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৬:৩৩

হাতিরঝিলে সবুজ রংয়ের পানি

হাতিরঝিলের পানি সবুজ হয়ে গেছে। অথচ কিছুদিন আগেও এই পানি ছিল কালচে ধরনের। টানা চার দিনের বৃষ্টির কারণে পানি যেখানে আরও স্বচ্ছ হওয়ার কথা ছিল, সেখানে সবুজ রং ধারনের ঘটনায় জন্ম দিয়েছে নানা প্রশ্নের।

রবিবার সকালে হাতিরঝিল সংলগ্ন রামপুরার একাধিক বাসিন্দা বলেছেন,এক সময় হাতিরঝিলের পানি ছিল দুর্গন্ধময়। পরে তা কিছুটা পরিষ্কার হয়ে আসে। রং ছিল কালচে। কিন্তু গত কয়েক দিন ধরে এ পানি সবুজ রং ধারণ করতে থাকে।আর গত দুদিনে পানির রং আরও সবুজ হয়ে পড়েছে।

সবুজ রং ধারণ করেছে হাতিরঝিলের পানি কেন এমন হলো জানতে চাইলে হাতিরঝিল প্রকল্পের পরিচালক ও রাজউকের প্রকৌশলী জামাল আক্তার ভূইয়া বাংলা ট্রিবিউনকে বলেন,‘গুলশান লেকের পানি হাতিরঝিলে আসে। এ কারণে হাতিরঝিলের পানি সবুজ হতে পারে। গুলশান লেকের পানি খারাপ।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শিল্পবর্জ্য হাতিরঝিলে আসে না। তবে কোথাও লিকেজ হতে পারে। হাতিরঝিলে এখন বাইরের ময়লা তেমন আসে না। বৃষ্টি বেশি হলে ওভারফ্লো হয়ে কিছু পানি আসতে পারে। এ পানির সঙ্গে ময়লা থাকে।’

হাতিরঝিলে সবুজ রংয়ের পানি স্থানীয় বাসিন্দারা জানান, কারওয়ান বাজার, নিকেতন, মধুবাগ, মহানগর প্রকল্প, মেরুল বাড্ডা, কুনিপাড়া প্রভৃতি এলাকার পানি নানাভাবে হাতিরঝিলে এসে পড়ছে। এবারের বৃষ্টির পানি সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হয়ে এসেছে। তখন বেশ কিছু বর্জ্য হাতিরঝিলে এসে পড়েছে।’

 

/ওএফ/এপিএইচ/

আরও পড়ুন: 

হাওরে ক্ষতির পরিসংখ্যান প্রচারে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম