‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ ছড়িয়ে দেওয়ার নির্দেশ মাউশির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৭, ১৮:৪০আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৮:৪০

‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ ছড়িয়ে দেওয়ার নির্দেশ মাউশির কোনও বিশেষ দিন কিংবা মাস নয়, সারাবছর মুক্তিযুদ্ধের চেতনা জাগাতে খুলনা বিভাগের নেওয়া কর্মসূচি ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সব স্কুল কলেজ ও মাদ্রাসায় ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
সোমবার (২৪ এপ্রিল) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-১) সাখায়েত হোসেন বিশ্বাস স্বাক্ষরিত আদেশে এই নির্দেশ দেওয়া হয়। মাউশির নির্দেশনায় খুলনা বিভাগের উপ-পরিচালককে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দিতে বলা হয়েছে।
আদেশে বলা হয়, “দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের (স্কুল, কলেজ ও মাদাসা) খুলনা বিভাগে গৃহীত ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”
এর আগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ কর্মসূচির আয়োজন করে। এতে ছিল মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন অভিজ্ঞতা ও গল্প শোনা। মাউশি সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় কর্মসূচিটি ছিল ব্যতিক্রম সুন্দর।

/এসএমএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম