দাবি আদায়ে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কর্মসূচি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৭, ১৮:১৬আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৮:১৮

বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন ছয় হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও এসব স্কুলে কর্মরত প্রায় ২৪ হাজার শিক্ষকের চাকুরি সরকারিকরণের লক্ষ্যে ২০১৭-১৮ সালের জাতীয় বাজেটে অর্থ বরাদ্দের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি বাংলাদেশ।
মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ শামসুল আলম বলেন, '১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঘোষণায় প্রায় ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও কর্মরত শিক্ষকদের সরকারিকরণ করেন। প্রায় ৪০ বছর অতিবাহিত হওয়ার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারি এক ঘোষণায় ২৬ হাজার ১শ’ ৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও কর্মরত শিক্ষকদের সরকারিকরণ করেন।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষণার পরেও বর্তমানে প্রায় ছয় হাজার  প্রাথমিক বিদ্যালয় ও এতে কর্মরত শিক্ষক-শিক্ষিকারা প্রাথমিক শিক্ষার সফল বাস্তবায়নে কর্মরত আছেন।’
এসময় দাবি আদায়ের লক্ষ্যে তিনি আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচি হলো- আগামী ৩রা মে জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত ও মানববন্ধন,  ১৫ মে সোমবার থেকে ২৫মে বৃহস্পতিবার পর্যন্ত ৬৪ জেলায় পর্যায়ক্রমে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ১০ জুলাই সোমবার জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, এ আন্দোলনের সমন্বয়কারী মৃগেন্দ মোহন সাহা, এস এম আব্দুল মান্নান সিদ্দিকী, আতাউর রহমান, হাফিজুর রহমান, রফিক আহমেদ, আতাউর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ।

/আরএআর/  এপিএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম