ইউনাইটেড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের রহস্যজনক মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৭, ০২:২৬আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ০২:৩৫

লাশ উদ্ধার

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. খোরশেদ আলম (৪১) নিজ কর্মস্থলে মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শনিবার (২২ এপ্রিল) অচেতন অবস্থায় তাকে চিকিৎসার জন্য নিজ কর্মস্থলেই ভর্তি করা হয়। ডা. খোরশেদের পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

ডা. খোরশেদ আলমের গ্রামের বাড়ি টাঙ্গাইল। তিনি স্ত্রী-সন্তান নিয়ে উত্তরা ১৩ নম্বর সেক্টরে থাকতেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শনিবার খোরশেদ আলম নিজের শরীরে নিজেই ইনজেকশন দিয়ে বিষজাতীয় কিছু পুশ করেন। পরে তাকে অচেতন অবস্থায় ভর্তি করা হয় তার কর্মস্থল ইউনাইটেড হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। তার পরিবারের দাবি উল্লেখ করে পুলিশ জানিয়েছে, ডা. খোরশেদ আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ নিহতের মরদেহ ইউনাইটেড হাসপাতাল থেকে ঢামেক মর্গে নিয়ে যায়। থানার এসআই মিজানুর রহমান বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে আনা হয়েছে। ময়নাতদন্তের পরই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

/এআরআর/টিআর/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম