কওমি মাদ্রাসার সর্বোচ্চ পরিষদের ঢাকায় প্রথম বৈঠক শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৭, ১৬:১৮আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৭:০২





কওমি মাদ্রাসার প্রতীকী ছবি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতুল কওমিয়্যাহ’র (কওমি মাদ্রাসার সর্বোচ্চ পরিষদের) ঢাকা কার্যালয়ে প্রথম বৈঠক বসছে আগামী ২৯ এপ্রিল শনিবার। এদিন সকাল সাড়ে ৯টায় রাজধানীর ৯২ আরামবাগে কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন কমিটির কো-চেয়ারম্যান ও বেফাকের সহসভাপতি মাওলানা আশরাফ আলী। 




কমিটি সূত্রে জানা যায়, একই প্রশ্নপত্রে আগামী ১৫ মে থেকে দাওরায়ে হাদিসের সমাপনী পরীক্ষা শুরু হবে। ওই পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার কেন্দ্র এবং দাওরায়ে হাদিসের সরকারি স্বীকৃতির বিষয়টিকে আইনে পরিণত করার বিষয়ে আলোচনা হবে। 
বৈঠকে আল্লামা শফীর উপস্থিত থাকার সম্ভাবনা কম। এক্ষেত্রে কো-চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী সভাপতিত্ব করবেন। 
কমিটির সদস্য মাওলানা মাহফুযুল হক জানান, ‘কওমি মাদ্রাসার সর্বোচ্চ পরিষদের সদস্য মোট ৩২ জন। বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সদস্য ২২ জন ও অন্যান্য পাঁচ বোর্ডের দুজন করে ১০ জন সভায় অংশ নেবেন। ’
মাওলানা মাহফুযুল হক জানান, ‘কওমি মাদ্রাসার সর্বোচ্চ পরিষদের নতুন কার্যালয় ৯২ আরামবাগ। মতিঝিলের সিটি সেন্টারের পেছনে ১৪ তলা ভবনটিতেই চলবে কমিটির কার্যক্রম।’ 
এর আগে গত সপ্তাহে কমিটির প্রথম বৈঠক হয় চট্টগ্রামের দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায়। ওই বৈঠকে কওমি মাদ্রাসার সর্বোচ্চ পরিষদের চেয়ারম্যান মাওলানা শফী সভাপতিত্ব করেন। 
/এসটিএ/এপিএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম