সাংবাদিক ফারুকের প্রথম জানাজা ডিআরইউতে দুপুর ১টায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৭, ০৭:৪৮আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ০৭:৫৫
image

সাংবাদিক ফারুকের প্রথম জানাজা ডিআরইউতে দুপুর ১টায়

রবিবার ভোররাত সাড়ে তিনটার সময় রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি ওমর ফারুক। রবিবার বেলা ১টার সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর দুইটার দিকে বাংলা ট্রিবিউনে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর মীর হাজিরবাগ খালপাড় জামে মসজিদে তার শেষ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জুরাইন কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে অফিসে প্রবেশের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সংবাদ সংগ্রহ শেষে শনিবার বেলা দেড়টার দিকে ধানমন্ডির ৩২ নম্বর থেকে অফিসের গেটে এসে পৌঁছার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।

সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করিয়ে দেন। সেখানে ইসিজি ও এনজিওগ্রাম করার পর হার্টের শিরায় দু’টি ব্লক ধরা পড়ায় চিকিৎসকের পরামর্শে তাৎক্ষণিকভাবে সিসিইউতে ভর্তি করা হয় তাকে। শুরুতে রিং পড়াতে চাইলেও কিছু জটিলতা দেখা দেওয়ায় তার বাইপাস সার্জারির প্রয়োজন হবে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

কর্মজীবনে দৈনিক সমাচার, দৈনিক রুপালি, দৈনিক আজকের কাগজ, দৈনিক যুগান্তর ও বাংলা ট্রিবিউনে কাজ করেছেন তিনি। ওমর ফারুক ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য। মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন তিনি। পাঁচ ভাই ও চার বোনের মধ্যে তিনি সবার ছোট। তার প্রথম মেয়ে ফারিহা ওমর ইরা দশম শ্রেণীতে পড়েন এবং দ্বিতীয় মেয়ে দীপিকা ওমর দিয়া ৬ষ্ঠ শ্রেণীতে পড়েন। তার স্ত্রী সানজিদা ওমর সৈকত।

/এমএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম